× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:২৯ এএম

সাভারে ২ শিশুকে ধর্ষণচেষ্টা

অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:২৯ এএম

অভিযুক্তকে পিটুনি  দিয়ে পুলিশে সোপর্দ

ঢাকার অদূরে সাভারে ৮ বছর বয়সি দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৫ বছরের এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। গত বুধবার রাতে সাভার পৌরসভা এলাকা থেকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ভোররাতে সাভার থানায় এক শিশুর বাবা ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার মো. উত্থান মিয়া পৌরসভার মৃত ইছাক আলীর ছেলে। তিনি পেশায় সাপুড়ে বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্থান শিশু দুটিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। সেসময় এক শিশু সেখান থেকে পালিয়ে এসে বিষয়টি স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা উত্থানের বাড়িতে গিয়ে অপর শিশুকে উদ্ধার করে। এ ঘটনার পর অভিযুক্ত বাড়ি থেকে পালিয়ে গেলে স্থানীয়রা রাত পৌনে ৮টার দিকে তাকে খুঁজে বের করে গণপিটুনি দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক মো. শহিদুজ্জামান বলেন, দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এক শিশুর বাবা মামলা দায়ের করেছেন। ওই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!