× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:৩১ এএম

শিশুকে ‘আছাড় মেরে হত্যা’ বাবাকে রিমান্ডে চায় পুলিশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:৩১ এএম

শিশুকে ‘আছাড় মেরে হত্যা’  বাবাকে রিমান্ডে চায় পুলিশ

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যার মামলায় শিশুটির বাবা কবির ইসলামকে তিন দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল এ আবেদন করেন।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন রোববার আসামির উপস্থিতিতে শুনানির দিন রেখেছেন। প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন এ তথ্য দিয়েছেন। গত ১৫ জুলাই সন্ধ্যায় সাত মাসের রাফা মনি কবিতাকে আছাড় মারেন বাবা কবির ইসলাম। পরে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরদিন সন্দেহভাজন আসামি হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কবির ইসলামকে আদালতে হাজির করে তুরাগ থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেদিন দুপুরেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

কোলের শিশুকে আছড়ে হত্যার অভিযোগে ১৭ জুলাই তুরাগ থানায় কবির ইসলামকে আসামি করে মামলা করেন শিশুটির নানি শারমিন আক্তার। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মঙ্গলবার আদালত কবিরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!