× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:৩৪ এএম

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা

মামলার এজাহারনামীয় আসামি রনি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:৩৪ এএম

মামলার এজাহারনামীয়  আসামি রনি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

রাজধানীর নিউ মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলার এজাহারনামীয় আসামি রনি প্রকাশ ওরফে ভাঙ্গারি রনিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে ডিবি রমনা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গতকাল বৃহস্পতিবার ডিবি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি রমনা জোনাল টিম মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বিদেশি অস্ত্রসহ রনি প্রকাশ ওরফে ভাঙ্গারি রনিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির রনি টিটন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানান ডিবি রমনা ডিসি। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নতুন একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

গত ২৮ এপ্রিল রাতে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ^বিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় টিটনের ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন রনিসহ চারজনের নাম উল্লেখ করে নিউমার্কেট থানায় মামলা করেন।

‎মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, টিটন অতীতে পরিবারের আর্থিক ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করে বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি নতুন করে ব্যবসা শুরু করার চেষ্টা করছিলেন এবং একটি গরুর হাটের ইজারা (শিডিউল) কেনার কথাও জানান। এজাহারে ঘটনার পেছনে গরুর হাটের ইজারা (শিডিউল) নিয়ে বিরোধকে দায়ী করা হয়েছে। এই ইজারা নিয়ে এনামুল হাসান হেলাল ওরফে পিচ্ছি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইল্লা বাদল, শাজাহান ও রনি ওরফে ভাঙ্গারি রনিসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়। ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষ তাকে ডেকেছে এবং তারা সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করতে চায়। পরদিন ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে শাহনেওয়াজ হলের সামনে বটতলা পাকা সড়কে টিটনের ওপর হামলা চালানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!