× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:০০ এএম

অবৈধ জাল জব্দ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:০০ এএম

অবৈধ জাল জব্দ

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীতে যৌথ অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন সদর ইউএনও সেগুফতা মেহনাজ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা। আইনশৃঙ্খলা রক্ষায় নৌ-পুলিশ সহায়তা করে। মৎস্য বিভাগ জানায়, নদী থেকে চার হাজার মিটার দীর্ঘ ১০টি ‘চায়না দুয়ারি’ এবং ১৮ হাজার মিটার দীর্ঘ দুটি ‘বাঁধা জাল’ জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। পরে জব্দ করা অবৈধ জালগুলো শহরের গুরুধাম এলাকায় নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!