× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:০৬ এএম

সংবাদ সম্মেলন

বীর মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলচেষ্টার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:০৬ এএম

বীর মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলচেষ্টার অভিযোগ

বাগেরহাটের রামপালে কেনা জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা পরিবার। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভূমি দখল, সরকারি খাসজমি ও সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলের অভিযোগ তুলে প্রশাসনের নিষ্ক্রিয়তার কথা জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মল্লিক খলিলুর রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ আজাহারুল ইসলাম।

লিখিত বক্তব্যে জানানো হয়, উপজেলার ফয়লা সিএমবি মোড়ে বীর মুক্তিযোদ্ধা মল্লিক খলিলুর রহমান, মৃত শেখ আনছার আলী ও মরজিনা বেগমের মালিকানাধীন মার্কেটের জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছেন মোস্তফা কামাল পাটোয়ারী ওরফে হালিম।

ভুক্তভোগী পরিবারের দাবি, গত প্রায় ৩৫ বছর আগে তারা এই জমি বৈধভাবে কেনেন। জমিটির দলিল, এসএ, আরএস এবং বর্তমান বিএস রেকর্ডও তাদের নিজ নামেই রয়েছে। তা সত্ত্বেও গত ১৬ জুলাই অভিযুক্ত মোস্তফা কামাল পাটোয়ারী তার লোকজন নিয়ে সেই জমিতে জোরপূর্বক দখলের চেষ্টা চালান।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তরা প্রভাবশালী আত্মীয়দের ক্ষমতা খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ভূমি দখলসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে একাধিক জমি দখলের মামলাও বিচারাধীন। এ ছাড়া তার বিরুদ্ধে সরকারি খাসজমি ও সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, বাজারে ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন এবং তার ছেলে ইশতিয়াক বাসিদের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের কয়েকজনকে মারধরের গুরুতর অভিযোগও উত্থাপন করা হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, জমি দখলের ঘটনাটি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, পুলিশ সুপার, রামপাল-মোংলা সার্কেলের এএসপি ও রামপাল থানার ওসি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ভুক্তভোগীরা তাদের বৈধ জমি রক্ষা, দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোস্তফা কামাল পাটোয়ারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!