× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:১০ এএম

টিফিনের রুটি থেকে মিলল ধারালো ব্লেড, এলাকায় চাঞ্চল্য

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:১০ এএম

টিফিনের রুটি থেকে মিলল ধারালো ব্লেড, এলাকায় চাঞ্চল্য

বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীর টিফিনের রুটির ভেতর থেকে একটি ধারালো ব্লেড উদ্ধার করা হয়েছে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সৌভাগ্যবশত রুটি খাওয়ার আগেই ব্লেডটি দেখতে পাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শিশু শিক্ষার্থীটি।

জানা গেছে, গত বুধবার দুপুরে বিদ্যালয়ের টিফিন বিরতির সময় প্রথম শ্রেণির এক ছাত্রী তার বরাদ্দকৃত সরকারি রুটি খাওয়ার জন্য হাত দিয়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। এ সময় রুটির ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পেয়ে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়ফুন নাহার জানান, বিষয়টি তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করেছেন।

ঘটনার পর থেকে শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করা সরকারি টিফিনের মান এবং এর উৎপাদন প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। শিশুদের খাবারে কীভাবে এমন একটি বিপজ্জনক বস্তু পৌঁছাল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে ইউএনও মো. ইব্রাহীম জানান, বিষয়টি তাকে কেউ আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে এ ঘটনার সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!