× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:২১ এএম

চার ডাকাত গ্রেপ্তার

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:২১ এএম

চার ডাকাত গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার রাতে প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল ও কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সম্প্রতি রাজাপুর উপজেলার চাড়াখালী ও উত্তর বাগড়ি এলাকায় পরপর দুই রাতে পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রাজাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী এলাকার ইউনুচ মৃধার ছেলে জুয়েল মৃধা (৪২), বাদুরতলী এলাকার জামাল গাজীর ছেলে রাশেদুল (২৫), মিরুখালী এলাকার বাবুল হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (৩০) এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া এলাকার মৃত মেনাজ সিকদারের ছেলে শাহ আলম সিকদার (৪৫)।

রূপালী বাংলাদেশ

Link copied!