× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:৪০ এএম

যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা

হোয়াটসঅ্যাপে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:৪০ এএম

হোয়াটসঅ্যাপে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন

অ্যাপলের ‘লিকুইড গ্লাস’ ডিজাইন ল্যাঙ্গুয়েজ দ্বারা অনুপ্রাণিত হয়ে ম্যাক ব্যবহারকারীদের জন্য নতুন ডিজাইনের অ্যাপ চালু করতে শুরু করেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা এখন আইফোন এবং আইপ্যাডের অনেকটাই কাছাকাছি চলে আসবে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন আপডেট নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, ম্যাক অ্যাপ স্টোরের মাধ্যমে এ আপডেটটি দেওয়া হচ্ছে। বর্তমানে সীমিতসংখ্যক ব্যবহারকারী এ সুবিধা পাচ্ছেন। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে সব ম্যাক ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।

এই আপডেটে নতুন কোনো মেসেজিং ফিচার বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) টুল যুক্ত করার চেয়ে ভিজ্যুয়াল বা বাহ্যিক দিকগুলোর উন্নতির ওপর বেশি জোর দেওয়া হয়েছে। নতুন ইন্টারফেসে ঢেলে সাজানো সাইডবার, পরিমার্জিত চ্যাট বার, আপডেটেড অ্যাটাচমেন্ট মেন্যু এবং আরও সহজ নেভিগেশন সুবিধা যুক্ত করা হয়েছে। এটি ম্যাকওএস অ্যাপটিকে অ্যাপলের সর্বশেষ সফটওয়্যার ডিজাইন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করেছে। হোয়াটসঅ্যাপ এবার লকড চ্যাট এবং কমিউনিটিজের জন্য আলাদা সেকশন বা বিভাগ চালু করেছে। আগে ম্যাক অ্যাপে সাধারণ চ্যাটের সঙ্গেই লক করা কথোপকথনগুলো দেখা যেত। নতুন আপডেটের ফলে এগুলোকে একটি আলাদা সেকশনে রাখা হয়েছে। আইফোনের প্রাইভেসি বা গোপনীয়তা সুবিধার মতো এখন ম্যাকের ক্ষেত্রেও লকড চ্যাটে প্রবেশের আগে ব্যবহারকারীর পরিচয় যাচাই (অথেনটিকেশন) করার প্রয়োজন হবে।

এ ছাড়া, কমিউনিটিজকেও সাইডবারের একটি নির্দিষ্ট সেকশনে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে এখন মূল চ্যাট লিস্টে না গিয়েই খুব সহজে কমিউনিটিজে প্রবেশ করা যাবে।

গত বছর আইওএস ডিভাইসে লিকুইড গ্লাস-অনুপ্রাণিত ইন্টারফেসের পরীক্ষা প্রথম শুরু করে হোয়াটসঅ্যাপ। পরে ২০২৬ সালের শুরুর দিকে তা আরও বেশিসংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়। সাম্প্রতিক মাসগুলোতে ম্যাক অ্যাপ্লিকেশনে ছোটখাটো কিছু ভিজ্যুয়াল আপডেট এলেও, এবারই প্রথম সম্পূর্ণ নতুন ডিজাইনের সংস্করণ প্রকাশ করা হলো। আইফোন, আইপ্যাড ও ম্যাকজুড়ে ব্যবহারকারীদের জন্য একটি সামঞ্জস্যপূর্ণ অভিজ্ঞতা নিশ্চিত করতে অ্যাপলের যে বৃহত্তর প্রচেষ্টা, এই আপডেট তারই প্রতিফলন। এর মাধ্যমে ডেভেলপারদের অ্যাপলের ইকোসিস্টেমে একই ধরনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ গ্রহণে উৎসাহিত করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!