× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:৪১ এএম

নিজ দেশেই ৫ম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান হারাল রাশিয়া

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:৪১ এএম

নিজ দেশেই ৫ম প্রজন্মের  অত্যাধুনিক যুদ্ধবিমান  হারাল রাশিয়া

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে বেশ কয়েকবার যুদ্ধবিমান হারিয়েছে রাশিয়া। তবে এবার নিজ দেশেই প্রশিক্ষণমূলক উড্ডয়নের সময় দেশটির অন্যতম আধুনিক সু-৫৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার রুশ গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কিয়েভ ইন্ডিপেনডেন্ট।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, ২৩ জুলাই মস্কো অঞ্চলে একটি প্রশিক্ষণ-যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংস্থাটি জানায়, বিমানটি উড্ডয়নের সময় একটি দুর্ঘটনায় পড়ে। তবে পাইলট সময়মতো বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন। দুর্ঘটনাস্থল জনবসতিহীন এলাকায় হওয়ায় ভূমিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রাশিয়ার আরেকটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল সু-৫৭ যুদ্ধবিমান। এটি রাশিয়ার পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান, যা ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জন্য ব্যবহার করা হয়েছে।

রুশ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রেন টিভি জানিয়েছে, দুর্ঘটনাটি মস্কো অঞ্চলের ওদিনৎসোভো এলাকায় ঘটেছে। তবে বিমানটি কোন বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল, তা নিশ্চিত করা হয়নি। ওই এলাকার কাছেই কুবিঙ্কা সামরিক বিমানঘাঁটি রয়েছে।

তবে প্রত্যক্ষদর্শীদের তোলা ছবির অবস্থান বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাটি জভেনিগোরোদ শহরের কাছে লুৎসিনো ও শিখোভো গ্রামের মধ্যবর্তী এলাকায় ঘটেছে। ইউক্রেনভিত্তিক একটি টেলিগ্রাম চ্যানেলও দুর্ঘটনাস্থলের আগুন ও ধোঁয়ার ভিডিও প্রকাশ করেছে। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সু-৫৭ রাশিয়ার বিমানবাহিনীর সবচেয়ে উন্নত ও ব্যয়বহুল যুদ্ধবিমানগুলোর একটি। ইউক্রেনের আনম্যানড সিস্টেম ফোর্সেসের কমান্ডার রবার্ট ব্রোভদি এর মূল্য প্রায় ১০ থেকে ১২ কোটি মার্কিন ডলার বলে দাবি করেছেন।

বিশ্লেষকদের মতে, সু-৫৭ যুদ্ধবিমান রাশিয়ার আকাশযুদ্ধ সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ। এটি শত্রুর রাডারে সহজে শনাক্ত না হওয়ার প্রযুক্তি এবং আধুনিক অস্ত্র ব্যবহারের সক্ষমতার কারণে বিশেষ গুরুত্ব বহন করে।

রূপালী বাংলাদেশ

Link copied!