× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ ও দৌলতপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:৫১ এএম

১৫ জনকে পুশইনের চেষ্টা, বাধা বিজিবির

চাঁপাইনবাবগঞ্জ ও দৌলতপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:৫১ এএম

১৫ জনকে পুশইনের চেষ্টা, বাধা বিজিবির

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৭ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকানো হয়। শুক্রবার নওগাঁ ব্যাটালিয়ন বিজিবির অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের কাছে এ ঘটনা ঘটে। বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করেন। খবর পেয়ে চাড়ালডাংগা বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। পরে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেন।

অপরদিকে, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বিএসএফ ৮ জনকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করলে বিজিবি তা রুখে দিয়েছে। শুক্রবার প্রাগপুর ইউনিয়নের জয়পুর সীমান্ত দিয়ে বিএসএফফের পুশইন চেষ্টা প্রতিহত করে বিজিবি। সূত্র জানায়, জয়পুর সীমান্ত এলাকা দিয়ে ভারতের চর মেঘনা ক্যাম্পের বিএসএফ সদস্যরা নারী ও পুরুষসহ ৮ জনকে মাথাভাঙ্গা নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এসময় বিজিবির টহলদল তাদের বাধা দেয়। পরবর্তীতে বিজিবির দৃঢ় ও শক্ত অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!