× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইসলামের আলো ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:০১ এএম

গোপন সদকা

আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইবাদত

ইসলামের আলো ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:০১ এএম

আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইবাদত

সদকা শুধু দারিদ্র্য দূর করার একটি মাধ্যম নয়; এটি ইমান, আন্তরিকতা ও আল্লাহভীতির এক অনন্য প্রকাশ। যে দান মানুষের প্রশংসা লাভের জন্য নয়, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গোপনে করা হয়, সেই সদকার মর্যাদা ইসলামে অত্যন্ত উচ্চ। গোপনে দান করা মানুষের অন্তরকে রিয়া (লোক দেখানো) থেকে রক্ষা করে এবং দানকে আরও বেশি কবুলযোগ্য করে তোলে। তাই ইসলাম আমাদের এমনভাবে দান করতে শিক্ষা দেয়, যাতে দানকারীর আন্তরিকতাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় পরিচয়।

কোরআনের নির্দেশ

আল্লাহ তায়ালা বলেন-

‘তোমরা যদি প্রকাশ্যে সদকা কর, তবে তা উত্তম। আর যদি তা গোপনে কর এবং অভাবগ্রস্তদের দাও, তবে তা তোমাদের জন্য আরও কল্যাণকর। এর মাধ্যমে আল্লাহ তোমাদের কিছু গুনাহ মাফ করে দেবেন। আর তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে সর্বাধিক অবগত।’ (সুরা আল-বাকারা: আয়াত ২৭১)।

গোপনে সদকা করার মর্যাদা

রাসুলুল্লাহ (সা.) বলেছেন-

‘সাত শ্রেণির মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাঁর আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাদের একজন হলো সেই ব্যক্তি, যে এমনভাবে সদকা করে যে তার ডান হাত যা দান করে, বাম হাতও তা জানতে পারে না।’ (বুখারি ৬৬০, মুসলিম ১০৩১)।

গোপন সদকার শিক্ষা

গোপনে সদকা করার মাধ্যমে একজন মুমিন।

একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।

রিয়া (লোক দেখানো) থেকে নিজেকে রক্ষা করেন।

দরিদ্র ও অসহায় মানুষের সম্মান অক্ষুণœ রাখেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!