× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০১:৪৯ এএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্র দাবানল

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০১:৪৯ এএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্র দাবানল

 

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটে সংঘাত নতুন মাত্রায় রূপ নিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের দিকে যাত্রার অভিযোগে ওমান উপসাগরে একটি বিশাল তেলবাহী বাণিজ্যিক জাহাজে বিমান ও নৌ হামলা চালিয়ে সেটিকে সম্পূর্ণ অচল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, একাধিকবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও জাহাজের নাবিকেরা নির্দেশনা না মানায় সেটির প্রধান ইঞ্জিন কক্ষে গুলি চালানো হয়। বর্তমানে অচল জাহাজটি সমুদ্রেই থমকে দাঁড়িয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সমুদ্রপথে হুতি বিদ্রোহীদের নতুন করে অবরোধ ঘোষণার মুখে বিশ্ববাজারে জ¦ালানি তেলের দাম হঠাৎ বেড়ে প্রতি ব্যারেলে ১০০ ডলার স্পর্শ করে। তবে ওমানের কৌশলগত মধ্যস্থতা ও আন্তর্জাতিক জাহাজ চলাচলের আশ্বাসে বাজার কিছুটা শান্ত হলেও হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে পুরো বিশ্ব এখন চরম শঙ্কায়। লোহিতসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলে সামরিক উত্তাপ এখন তুঙ্গে। ইয়েমেনের হুদায়দাহ বন্দরনগরী ও কামারান দ্বীপে সৌদি বিমান বাহিনী একের পর এক বিধ্বংসী আক্রমণ চালানোর জবাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের কৌশলগত জিজান ও ইয়ানবু শহরের দিকে একাধিক উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ও আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করেছে। হুতিদের প্রচারমাধ্যম দাবি করেছে, জিজান শহরে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকা-ের সৃষ্টি হয়।

এই হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সিভিল ডিফেন্স ডিরেক্টরেট থেকে তাৎক্ষণিকভাবে স্থানীয় অধিবাসীদের জন্য জরুরি বিপদ সতর্কবার্তা জারি করা হয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌযানের নিরাপত্তার স্বার্থেই ইয়েমেনে হুতি সামরিক ঘাঁটিতে এই জবাব দেওয়া হয়েছিল। মধ্যপ্রাচ্য সংঘাতের সবচেয়ে চমকপ্রদ ও চাঞ্চল্যকর অধ্যায় উন্মোচিত হয়েছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর প্রতিবেদনে। জানা গেছে, ইতিহাসে প্রথমবারের মতো গোপন সামরিক অভিযান চালিয়ে ইরানের সীমানার অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুদাম লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে উপসাগরীয় প্রতিবেশী দেশ বাহরাইন ও কুয়েত।

রূপালী বাংলাদেশ

Link copied!