রাঙামাটির কাউখালীতে মাদকবিরোধী অভিযানে ১৫০ কেজি দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ (মূলি), একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের চম্পাতলী তিন রাস্তার মোড় এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের বটতলা চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। চেকপোস্টে একটি অটোরিকশা তল্লাশি করে ১৫০ কেজি দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ (মূলি) জব্দ এবং দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেনÑ মো. বেল্লাল কবির ওরফে তবি (৪৬) ও নেউছিন রাখাইন (৪০)। কাউখালী থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, অভিযান পরিচালনা করে মদ তৈরির উপকরণ এবং রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন