× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:৫৭ এএম

আরও ২ তারকাকে নিয়ে শঙ্কা

দুই মাসের জন্য ছিটকে গেলেন নাহিদ রানা

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:৫৭ এএম

দুই মাসের জন্য ছিটকে  গেলেন নাহিদ রানা

সাইড স্ট্রেইনের চোটে পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই ছিটকে গেলেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। তাকে সম্পূর্ণ এক মাস বিশ্রামে থাকতে হবে। পুনর্বাসন প্রক্রিয়া মেনে মাঠে ফিরতে লাগবে আরও মাসখানেকের মতো। এ ছাড়া লিটন দাস এবং শরিফুল ইসলামকেও অস্ট্রেলিয়া সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

চোটের কারণে এই দুই তারকা অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে খেলতে পারবেন না। বিশ্বস্ত একটি সূত্র এই তথ্য জানিয়েছে। লিটন-শরিফুলের প্রথম টেস্ট খেলা নির্ভর করছে যদি-কিন্তুর ওপর। সবার আগে তাদের ফিটনেস টেস্টে পাস করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ অতিরিক্ত দুই ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার মাটিতে নিয়ে যেতে পারে।

আসন্ন দুই টেস্টের সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে অস্ট্রেলিয়া। তাদের ঘোষিত ১৩ সদস্যের সবাই প্রথম একাদশে থাকার উপযোগী এবং বেশ অভিজ্ঞ। একজন বাদে বাকি সব ক্রিকেটারই ত্রিশোর্ধ্ব। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ফাইনাল খেলার লক্ষ্যে পয়েন্ট হারাতে রাজি নয় প্যাট কামিন্সের দল। এ ছাড়া পরবর্তী বড় সিরিজকে কেন্দ্র করে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষাও তাদের বিবেচনায় আছে।

প্রসঙ্গত, আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে এটি।

রূপালী বাংলাদেশ

Link copied!