× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:৫০ এএম

কৃষকের আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:৫০ এএম

কৃষকের আত্মহত্যা

ধুনটে নিজের ঘরের বারান্দায় তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে নজরুল ইসলাম (৬০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। শনিবার চৌকিবাড়ী ইউনিয়নের বহালগাছা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাহাদুর আলী খানের ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তার মানসিক সমস্যার অবনতি হলে কয়েক দফা বাড়ি থেকে বেরিয়ে যান। শুক্রবার রাতে তিনি একমাত্র ছেলের সঙ্গে একই বিছানায় ঘুমান। শনিবার ভোরে তার স্ত্রী কৃষিকাজের জন্য শ্রমিক সংগ্রহের উদ্দেশ্যে তাকে ডাকতে গিয়ে বারান্দার তীরের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পান। ওসি আতিকুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!