কাউখালীতে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে রেণুপোনা উদ্ধার এবং অবৈধ বেড় জাল জব্দ করা হয়েছে। শুক্রবার চিরাপাড়া নদীতে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা ১০ হাজার পিস রেণুপোনার দাম আনুমানিক ২০ হাজার টাকা এবং ২ হাজার মিটার অবৈধ বেড়জালের দাম প্রায় ৫০ হাজার টাকা। শেষে উদ্ধার করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও জীবিত রেণুপোনা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, রেণুপোনা নিধন ও অবৈধ বেড়জাল ব্যবহারের কারণে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়। তাই এসব অবৈধ কর্মকা- বন্ধে নৌ পুলিশকে সঙ্গে নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন