শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব ‘আইভিএফ’ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সেলিং সেন্টারের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন চিফ কনসালটেন্ট ডা. নিবাস চন্দ্র পাল। র্যালিতে অংশ নেন সেন্টারের চেয়ারম্যান দীপশিখা ধর, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ। পরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সন্তান ধারণে সমস্যায় ভোগা দম্পতিদের জন্য আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অন্যতম সফল প্রযুক্তি হলো আইভিএফ বা টেস্টটিউব বেবি পদ্ধতি। সময়মতো সঠিক চিকিৎসা ও বিশেষজ্ঞের পরামশ গ্রহণ করলে অনেক নিঃসন্তান দম্পতির সন্তান লাভের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করা এবং আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন