× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:২৪ এএম

খালে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মৃত্যু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:২৪ এএম

খালে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মৃত্যু

বদলগাছীতে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মেহেরপুর জেলার বাসিন্দা নূর ইসলাম ও তার স্ত্রী সুমাইয়া আক্তার। ছয় মাস আগে তাদের বিয়ে হয়। সুমাইয়া কার্তিকাহার গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান নূর ইসলাম। রোববার দুপুরে বাড়ির পাশের বড় খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। এ সময় পাড়ে দাঁড়িয়ে ছিলেন তার স্ত্রী। একপর্যায়ে নূর ইসলাম পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে পানিতে নামেন সুমাইয়া। এরপর তিনিও নিখোঁজ হন। ঘটনা টের পেয়ে স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা পর দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। ওসি মোহাম্মদ রুহুল আমীন বলেন, প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!