নেত্রকোনার কলমাকান্দায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত হয়েছে। সম্মুখযুদ্ধে শহীদ সাত বীর মুক্তিযোদ্ধার স্মরণে গতকাল রোববার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও প্রশাসনের উদ্যোগে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ ছাড়া মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে লেংগুরা বন্যা আশ্রয়কেন্দ্রে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, ইউএনও শামছুজ্জামান আসিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান। সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬ জুলাই নাজিরপুরের যুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন