কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক ও জুয়ার সঙ্গে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চার মাদক কারবারি, ১০ জন জুয়াড়ি ও ১১ জন মাদকাসক্তকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়। গত শনিবার রাতে উপজেলার পোড়াদহ, সদরপুর ও মশান এলাকায় এ অভিযান পরিচালনা করে মিরপুর থানার পুলিশ। জানা যায়, মাদক ও জুয়া রোধ ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হক মজুমদার ও ওসি শহীদুল ইসলামের নেতৃত্বে পোড়াদহ, সদরপুর ও মশান এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। ওসি শহিদুল ইসলাম বলেন, অভিযানে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন