× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:৪৯ এএম

ক্যালিফোর্নিয়ায় বিস্ফোরণের আশঙ্কা, জরুরি অবস্থা জারি

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:৪৯ এএম

ক্যালিফোর্নিয়ায় বিস্ফোরণের আশঙ্কা, জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি রাসায়নিক সংরক্ষণ ট্যাংক থেকে বিপজ্জনক বিষাক্ত উপাদান ছড়িয়ে পড়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। সম্ভাব্য বিস্ফোরণ ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় অন্তত ৪৪ হাজার বাসিন্দাকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পূর্বে গার্ডেন গ্রোভ শহরে বৃহস্পতিবার প্রথম রাসায়নিক লিকের ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত খারাপ হওয়ায় শুক্রবার জরুরি সতর্কতা জারি করা হয়। দমকল বিভাগের কর্মকর্তারা জানান, প্রায় ৩৪ হাজার গ্যালন ধারণক্ষমতার একটি ট্যাংকে অত্যন্ত দাহ্য ও বিষাক্ত রাসায়নিক পদার্থ সংরক্ষণ করা ছিল। অতিরিক্ত উত্তাপের কারণে ট্যাংকের ভেতরের চাপ বেড়ে গিয়ে বিষাক্ত বাষ্প বাতাসে ছড়িয়ে পড়তে শুরু করে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, যেকোনো মুহূর্তে ট্যাংকটি বিস্ফোরিত হতে পারে অথবা ভেঙে পড়ে আশপাশে বিপুল পরিমাণ রাসায়নিক ছড়িয়ে দিতে পারে। ক্ষতিগ্রস্ত ট্যাংকের পাশে আরও দুটি রাসায়নিক সংরক্ষণ ট্যাংক থাকায় ঝুঁকি আরও বেড়েছে। দমকল বিভাগ জানিয়েছে, বিষাক্ত পদার্থ যাতে ড্রেন বা নদীতে ছড়িয়ে না পড়ে, সে জন্য বিশেষ সুরক্ষা বাঁধ তৈরি করা হয়েছে। একই সঙ্গে বাতাসের মানও নিয়মিত পরীক্ষা করা হচ্ছে।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন।

রূপালী বাংলাদেশ

Link copied!