× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৬:২৪ এএম

‘তেলাপোকা’ আতঙ্কে বন্ধ সিজেপির ওয়েবসাইট!

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৬:২৪ এএম

‘তেলাপোকা’ আতঙ্কে বন্ধ সিজেপির ওয়েবসাইট!

ভারতে আলোচিত ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে দাবি করেছেন, ভারতীয় কর্তৃপক্ষ তাদের ‘আইকনিক ওয়েবসাইট’ বন্ধ করে দিয়েছে। তবে নতুন ঠিকানা তৈরির কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। ভারতের প্রধান বিচারপতির এক মন্তব্যকে কেন্দ্র করে এই প্ল্যাটফর্মের জন্ম। বিচারপতি তরুণদের ‘তেলাপোকা’ বলে মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। এর পরই সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক প্রচারণা হিসেবে যাত্রা শুরু করে ‘ককরোচ জনতা পার্টি’। মাত্র কয়েক দিনের মধ্যেই প্ল্যাটফর্মটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীর সংখ্যা কয়েক কোটিতে পৌঁছে যায়।

এমনকি অনুসারীর সংখ্যায় ভারতের ক্ষমতাসীন দলের সরকারি পাতাও ছাড়িয়ে যায় তারা। অভিজিৎ দিপকে বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টনে পড়াশোনা করছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘তেলাপোকা কখনো মরে না।’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তার ব্যক্তিগত ও দলের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতাও হ্যাক করা হয়েছে। এই প্ল্যাটফর্ম মূলত তরুণদের বেকারত্ব, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার সংকট এবং মূলধারার রাজনীতিতে প্রতিনিধিত্ব না থাকার ক্ষোভ সামনে এনে জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া তরুণেরা তেলাপোকার আদলে পোশাক পরে প্রতিবাদও করেছেন। সমালোচকদের একাংশের দাবি, এটি বিরোধী রাজনীতির অনলাইন প্রচারণা। তবে অনেক তরুণের কাছে এটি এখন হতাশা ও ক্ষোভের প্রতীক হয়ে উঠেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!