× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৬:৫০ এএম

নতুন বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে ভারত-যুক্তরাষ্ট্র

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৬:৫০ এএম

নতুন বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে ভারত-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের আড়াই শ বছর পূর্তি উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে সরাসরি ফোনে যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিকে নিজের ঘনিষ্ঠ বন্ধু ও বড় ভক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত যা চাইবে, তাই পাবে।’ রোববার দিল্লির ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। অনুষ্ঠানে বিশাল পর্দায় ট্রাম্প বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ। তিনি আরও বলেন, ভারতের কোনো সহায়তার প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সবসময় পাশে থাকবে। এদিকে মার্কো রুবিও জানিয়েছেন, দুই দেশ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। মূলত জ্বালানি, আধুনিক প্রযুক্তি ও কৃষি খাতে এই বিনিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। তবে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল স্পষ্ট করেছেন, এটি কোনো বাধ্যতামূলক চুক্তি নয়; বরং প্রয়োজন ও বাজার পরিস্থিতি অনুযায়ী পণ্য কেনার আগ্রহমাত্র। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় ভারতে আবারও পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। চলতি মাসে এটি চতুর্থ দফা মূল্যবৃদ্ধি। রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০ রুপির সীমা ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, জ্বালানির এই মূল্যবৃদ্ধির ফলে ভারতে পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দাম আরও বাড়বে। সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপও তীব্র হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!