× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৫:১৪ এএম

শুভেন্দুর মন্ত্রিসভা সম্প্রসারণ, বিক্ষোভে নামছে তৃণমূল

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৫:১৪ এএম

শুভেন্দুর মন্ত্রিসভা সম্প্রসারণ, বিক্ষোভে নামছে তৃণমূল

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় আরও ৩৫ জন বিধায়ক অন্তর্ভুক্ত হয়েছেন। সোমবার কলকাতার লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। নতুনদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর ফলে শুভেন্দু সরকারের মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়াল ৪১ জনে।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়াদের মধ্যে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ, তাপস রায় ও অর্জুন সিং। এ ছাড়া রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ ও মালতী রাভা রায় স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন। বিকেলে মন্ত্রিসভার বৈঠকের পর দপ্তর বণ্টনের ঘোষণা দেওয়ার কথা রয়েছে। গত ৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক নির্বাচনে ২৯৪ আসনের বিধানসভায় ২০৮টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে বিজেপি। এর মাধ্যমে রাজ্যে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এদিকে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার থেকে পশ্চিমবঙ্গে নারীদের জন্য সরকারি বাসে বিনা মূল্যে ভ্রমণ পরিষেবা চালু হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত ও সাধারণ বাসের পাশাপাশি দূরপাল্লার বাসেও এই সুবিধা মিলবে। আপাতত আধার, ভোটার পরিচয়পত্র বা অন্য সরকারি পরিচয়পত্র দেখিয়েই বিনা মূল্যে টিকিট দেওয়া হচ্ছে। পরে নারীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড চালু করা হবে বলে জানিয়েছে পরিবহন দপ্তর। সরকারি বাসে বিনা মূল্যে যাতায়াত সুবিধা পেয়ে খুশি নারী যাত্রীরা। পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, সব বাসকর্মীকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্যের রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা বাড়ছে। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি দলের বিধায়কদের নিয়ে ডাকা বৈঠকে অধিকাংশ সদস্য অনুপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। একই দিনে হকার উচ্ছেদের প্রতিবাদে বিভিন্ন রেলস্টেশনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বামপন্থি শ্রমিক সংগঠনও। ফলে রাজনৈতিক উত্তেজনায় সরগরম পশ্চিমবঙ্গ।

রূপালী বাংলাদেশ

Link copied!