× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৫:১৬ এএম

আফগানিস্তানে ট্রাক খাদে, নিহত ২২ শরণার্থী

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৫:১৬ এএম

আফগানিস্তানে ট্রাক খাদে, নিহত ২২ শরণার্থী

পাকিস্তান থেকে নিজ দেশে ফেরার পথে আফগান শরণার্থীবাহী একটি ট্রাক উল্টে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার পূর্ব আফগানিস্তানের লাগমান প্রদেশে কাবুল ও নানগারহারকে সংযুক্তকারী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক প্রশাসনের ভাষ্য অনুযায়ী, চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বহু শরণার্থীর মৃত্যু হয়। প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১০ শিশু ও ৫ নারী রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নানগারহারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি পাকিস্তান ও ইরান থেকে বিপুলসংখ্যক আফগান নাগরিক নিজ দেশে ফিরছেন। ফেরার পথে এমন দুর্ঘটনায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে একই অঞ্চলের নুরিস্তান প্রদেশে পৃথক আরেক দুর্ঘটনায় একটি গাড়ি নদীতে পড়ে চার যাত্রী নিখোঁজ হয়েছেন। উদ্ধার অভিযান চলছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার দায়েজন শহরে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। সোমবার সকালে বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় দমকল বাহিনী জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উদ্ধারকর্মীরা। কারখানাটি দেশটির অন্যতম বড় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হয়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দ্রুত উদ্ধার ও তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রূপালী বাংলাদেশ

Link copied!