× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:৫৬ এএম

বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ের আলোচনায় একমত ভারত-যুক্তরাষ্ট্র

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:৫৬ এএম

বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ের আলোচনায় একমত ভারত-যুক্তরাষ্ট্র

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রথম ধাপ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, চুক্তির প্রায় ৯৯ শতাংশ বিষয়ে দুই দেশ একমত হয়েছে। মঙ্গলবার নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল তিন দিনের বৈঠক শুরু করেছে। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে এ আলোচনা চলছে। সোমবার রাতে দিল্লিতে গণমাধ্যমকে গয়াল বলেন, এখন মূলত ‘কমা-ফুলস্টপের মতো ছোটখাটো বিষয়’ নিয়ে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করে জানান, খুব শিগগিরই চুক্তির প্রথম ধাপ সই হতে পারে। গত ফেব্রুয়ারিতে এ নিয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছায় দুই দেশ। তবে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও আদালতের কিছু সিদ্ধান্তের কারণে আলোচনা কিছুটা ধীর হয়ে যায়। পরে ট্রাম্প প্রশাসন ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগে তদন্ত শুরু করে। তবে সাম্প্রতিক আলোচনায় আবারও অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের কূটনৈতিক সূত্রগুলোও বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অন্তর্বর্তী চুক্তি সই হতে পারে। দুই দেশ ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। ভারত বলছে, নতুন চুক্তিতে দেশটির কৃষি ও দুগ্ধ খাতের স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে। একই সঙ্গে ভারতীয় রপ্তানিকারকদের জন্য যুক্তরাষ্ট্রের বিশাল বাজারে প্রবেশের সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!