সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক এবং সিটিজেনস ব্যাংক পিএলসি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম এবং ২,০০০ কোটি টাকার এগ্রো প্রসেসিং স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (ঝগঊঝচউ) পরিচালক নওশাদ মুস্তফা এবং সিটিজেনস ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর ও বিনিময় করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন