স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির অডিট কমিটির ১২৮তম সভা গত বৃহস্পতিবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে খন্দকার রুমী এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই সভায় কমিটির সদস্য গুলজার আহমেদ, এস এ এমডি হোসেন এবং গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন। সভায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পর্যবেক্ষক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন