মিডল্যান্ড ব্যাংক পিএলসি সম্প্রতি কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লি. এবং ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের সাথে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষর করেছে। মিডল্যান্ড ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লি. ও ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ এবং নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংক পিএলসির গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন