ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ফরিদপুর পৌরসভার সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে পৌরসভার রাজস্ব ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহের ব্যবস্থা চালু হবে। এই উদ্যোগ ফরিদপুর পৌরসভাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পেমেন্ট ব্যবস্থায় রূপান্তরে সহায়তা করবে। চুক্তিতে ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াসুর রহমান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং শাহবাজ তালাত স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন