বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫ এর ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে, উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মো. জাহিদ হোসেন ও বিকেবি অফিসার কল্যাণ সমিতির আহ্বায়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেন।

