‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্য সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় তিন দিনব্যাপী ‘জাতীয় ফল মেলা-২০২৬’ শুরু হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনা মূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ভেড়ামারা উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা প্রমুখ।

