ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মা-ছেলে নিহত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:৫৯ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি যাত্রীবাহী কোচের চাপায় মিশুকের দুই যাত্রীÑ মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মিশুকচালকসহ আরও তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নীলা বেগম (২৫) এবং তাদের তিন বছর বয়সি ছেলে। তাৎক্ষণিকভাবে শিশুটির নাম জানা যায়নি। দুর্ঘটনায় নীলার স্বামী বিপ্লব হোসেনও আহত হয়েছেন। আহত অপর দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, ঘটনার সময় ঢাকা অভিমুখে দ্রুতগতিতে চলা একটি অজ্ঞাত যাত্রীবাহী কোচ পেছন থেকে মিশুকটিকে ধাক্কা দেয়। এতে মিশুকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নীলা বেগম ও তার শিশু ছেলে নিহত হন।