× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:৪০ এএম

লিয়াকত আলী চৌধুরী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান নির্বাচিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:৪০ এএম

লিয়াকত আলী চৌধুরী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ লিয়াকত আলী চৌধুরী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের ৪৬৪তম (জরুরি) সভায় সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন। আলহাজ লিয়াকত আলী চৌধুরী চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেশের জাহাজভাঙা শিল্পের একজন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সুপরিচিত ব্যবসায়ী। দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি শিপ ব্রেকিং ও রিসাইক্লিং, রিয়েল এস্টেট, অক্সিজেন উৎপাদন এবং ব্যাংকিংসহ বিভিন্ন খাতে সফল ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

বর্তমানে তিনি আসাদী স্টিল এন্টারপ্রাইজ এবং যমুনা শিপ ব্রেকার্সের (শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি) ম্যানেজিং পার্টনার, বাংলাদেশ শিপ ব্রেকিং লিমিটেড এবং এল অ্যান্ড এম বিল্ডার্স (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, রিগ্যাল অক্সিজেনের স্বত্বাধিকারী এবং সাউদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য। এ ছাড়া তিনি বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টামন্ডলির সদস্য। ব্যাবসায়িক কর্মকা-ের পাশাপাশি আলহাজ লিয়াকত আলী চৌধুরী দেশি-বিদেশি বিভিন্ন ব্যাবসায়িক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। সমাজের কল্যাণে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি সর্বমহলে প্রশংসিত ও সমাদৃত। বিজ্ঞপ্তি।

রূপালী বাংলাদেশ

Link copied!