ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৫:২৩ এএম

পর্যটন ও আতিথেয়তা খাতে আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (সিটিএইচএম) এবং দেশের অন্যতম আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি লা মেরিডিয়ান ঢাকায় এক অনুষ্ঠানে আইইউবিএটির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান।