× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০১:৩৪ এএম

বিনিয়োগে আস্থা ফেরাতে অর্থনৈতিক সংস্কারের পরামর্শ বিল্ডের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০১:৩৪ এএম

বিনিয়োগে আস্থা ফেরাতে অর্থনৈতিক সংস্কারের পরামর্শ বিল্ডের

নির্বাচনের মাধ্যমে নবগঠিত সরকারকে অভিনন্দন জানিয়ে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) পক্ষ থেকে বলা হয়েছে, নতুন প্রশাসনের প্রথম ও প্রধান অগ্রাধিকার হতে হবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। এর জন্য প্রয়োজন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, একটি স্থিতিশীল বৈদেশিক মুদ্রা বিনিময়ব্যবস্থা নিশ্চিত করা এবং ব্যাংকিং খাতের তারল্য পরিস্থিতির উন্নতি ঘটানো।

গতকাল শনিবার সংস্থার চেয়ারম্যান আবুল কাসেম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। সংস্থাটি ব্যবসা পরিচালনার ব্যয় (কস্ট অব ডুয়িং বিজনেস) কমানোর লক্ষ্যে সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

বিল্ড মনে করে, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং শিল্প উৎপাদনশীলতা বজায় রাখার জন্য একটি স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশই প্রধান পূর্বশর্ত। ফলে জাতির এই নতুন যাত্রার প্রাক্কালে টেকসই প্রবৃদ্ধি এবং বেসরকারি খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

বিল্ড, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) যৌথ উদ্যোগে পরিচালিত দেশের একটি শীর্ষস্থানীয় পাবলিক-প্রাইভেট ডায়ালগ প্ল্যাটফর্ম। এটি বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের লক্ষ্যে নীতি সংস্কারের জন্য গবেষণাভিত্তিক সহায়তা দিয়ে থাকে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের আসন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বিল্ড বাণিজ্য সহজীকরণ, শুল্ককাঠামো যৌক্তিকীকরণ এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর আমলাতান্ত্রিক জটিলতা দূর করার ওপর জোর দিচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণের জন্য দেশীয় ও প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণকে জাতীয় অর্থনৈতিক কর্মসূচির কেন্দ্রে রাখতে হবে।

বিল্ড অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসমএমই) জন্য সুনির্দিষ্ট নীতিগত সহায়তার আহ্বান জানাচ্ছে। এই খাতকে অর্থনীতির মেরুদ- হিসেবে স্বীকৃতি দিয়ে লাইসেন্সিং প্রক্রিয়া সহজতর করা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অর্থায়নের সহজলভ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে প্রতিষ্ঠানটি। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের জন্য ডিজিটাল ইন্টিগ্রেশন এবং সহজতর রেগুলেটরি কমপ্লায়েন্সের মাধ্যমে অনানুষ্ঠানিক খাতকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনা অত্যন্ত জরুরি।

বিল্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১১ সাল থেকে বিল্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কো-অর্ডিনেশন কমিটির (পিএসডিপিসিসি) সেক্রেটারিয়েট হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তথ্য-প্রমাণভিত্তিক গবেষণা এবং সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কাঠামোবদ্ধ সংলাপ আয়োজনে সংস্থাটি তার প্রতিশ্রুতিতে অবিচল। বিল্ড নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং ফলাফলমুখী নীতিমালা বাস্তবায়নে আগ্রহী, যা বিদ্যমান অর্থনৈতিক বাধাসমূহ দূর করে একটি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ভিত্তি তৈরিতে সরকারকে সহায়তা করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!