× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:৪৪ এএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উত্তরা শাখায় ক্যাশলেস লেনদেন বিষয়ে আর্থিক স্বাক্ষরতা কর্মশালার আয়োজন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:৪৪ এএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উত্তরা শাখায় ক্যাশলেস লেনদেন বিষয়ে আর্থিক স্বাক্ষরতা কর্মশালার আয়োজন

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গত শনিবার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের রিক্স ম্যানেজমেন্ট বিভাগ এবং উত্তরা শাখার যৌথ উদ্যোগে উত্তরা শাখায় ‘আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’ বিষয়ে অর্ধদিবসব্যাপী এক আর্থিক স্বাক্ষরতা কর্মশালার আয়োজন করে। ওই আর্থিক স্বাক্ষরতা কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ছয়টি শাখা এবং সংশ্লিষ্ট শাখার গ্রাহকরা ওই কর্মশালায় অংশগ্রহণ করেন। ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগ ও ফিন্যান্সিয়াল ইনক্লুসন ইউনিটের প্রধান মোহাম্মদ আবু ছায়েম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ক্যাশলেস লেনদেনের ব্যবহার বিষয়ে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদৌরা মাহবুব ও ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন বিস্তারিত আলোচনা করেন। তা ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক আবু হানিফ বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক শামসুল আরেফিন ফেরদৌস, সাভার শাখা ব্যবস্থাপক আবু নাছের আহমেদ, জয়দেবপুর চৌরাস্তা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাহাবুদ্দিন মজুমদার, আশকোনা শাখার ব্যবস্থাপক আহসানুল হক ফেরদৌস এবং ডিএসই এনেক্স বিল্ডিং উপশাখার ইনচার্জ মোছাম্মৎ লায়লা নুর স্মৃতি উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!