× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রামে লিফটের গর্তে পাওয়া গেল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ১২:৫৬ এএম

চট্টগ্রামে লিফটের গর্তে  পাওয়া গেল নিখোঁজ  ব্যবসায়ীর লাশ

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকার একটি বহুতল ভবনের লিফটের গর্ত থেকে নিখোঁজের দুই দিন পর মাশফিক মাহমুদ খান (৩৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ‘খানবাড়ি’ নামের ওই ভবনের লিফটের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাশফিক ওই ভবনেরই বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাশফিক নিজের ঘর থেকে বের হন। রাত ২টার দিকে তাকে ভবনের লিফটে উঠতে দেখা গিয়েছিল। ওই সময় লিফট থেকে একটি চিৎকারের শব্দও শোনা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গতকাল দুপুরে স্থানীয় লোকজন ভবনের লিফটের নিচে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৩ তলা ওই ভবনের লিফটের গর্তে পড়ে মাশফিকের মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লিফটে কোনো কারিগরি ত্রুটি ছিল কি না, কিংবা অন্য কোনো ঘটনা ঘটেছে কি নাÑ সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!