× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:০১ এএম

রোহিঙ্গা সংকট নিরসনে জোরালো আন্তর্জাতিক সহায়তা চায় বাংলাদেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:০১ এএম

রোহিঙ্গা সংকট নিরসনে  জোরালো আন্তর্জাতিক  সহায়তা চায় বাংলাদেশ

রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘের ছায়াতলে আরও ব্যাপক আন্তর্জাতিক সমর্থন ও বৈশ্বিক তহবিলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। গতকাল শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইকের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও টেকসই অভিবাসনে বিশ্বাসী। তবে রোহিঙ্গা সংকট এখন জটিল ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে এবং এটি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য বিভিন্ন মানবিক প্রকল্প চলমান থাকলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।

মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক পরিসরে গুরুত্বের সঙ্গে তুলে ধরায় জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সরকার ও জনগণের মানবিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘমেয়াদি বোঝা বাংলাদেশের একার পক্ষে বহন করা সম্ভব নয়। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও দৃশ্যমান সমর্থন প্রয়োজন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। জাতিসংঘের বিভিন্ন মিশনে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

বৈঠকে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের হেড অব অফিস লুইস বারবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!