× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৫:৩৫ এএম

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় চীনের ১২ কোম্পানি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৫:৩৫ এএম

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন  ডলার বিনিয়োগ করতে চায়  চীনের ১২ কোম্পানি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় তার সঙ্গে বৈঠকের পর জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, উৎপাদন ও শিক্ষা খাতে বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনা ১২টি কোম্পানি। গত ২৫ জুন বেইজিংয়ে ১২টি কোম্পানির প্রধান নির্বাহী এবং ঊর্ধ্বতন প্রতিনিধিরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে এসব বিনিয়োগের প্রস্তাব দেন। খবর বাসস।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক আশিক চৌধুরী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে, যা বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস তৈরি করেছে। তিনি বলেন, বাংলাদেশ এবারই প্রথম পাঁচ বছরের একটি কর রূপরেখা উপস্থাপন করেছে, যা সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের কাছে নীতিগত স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি পূর্বাভাসকে তুলে ধরেছে।

বিনিয়োগ প্রস্তাব অনুযায়ী, সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ (ডব্লিউটিই) প্লান্ট উন্নয়নে ৮৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়। চীন ফিউচার অ্যানার্জি গ্রুপ হোল্ডিং লিমিটেড গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়নের জন্য ২৫০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে।

চীন সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) মোংলা পোর্ট ইকোনমিক জোন উন্নয়ন ও পরিচালনার জন্য ৬৫০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে, যার মধ্যে বন্ডেড ওয়ারহাউস সুবিধা এবং লজিস্টিকস অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। এতে প্রায় ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া শেনজেন কাইফা টেকনোলজি কোম্পানি লিমিটেড বিদ্যুতের স্মার্ট মিটার তৈরিতে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে। এসএফ এক্সপ্রেস ই-কমার্স এবং রপ্তানি শিল্পকে সহায়তা করতে মোংলায় কোল্ড-চেইন লজিস্টিকস এবং বন্ডেড ওয়ারহাউস সুবিধার জন্য ১৮০ মিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

হুয়াক্সিন টেক্সটাইল ইন্ডাস্ট্রি রিসাইকেলড তুলা ও সুতা উৎপাদন সম্প্রসারণ, সিলিন্ড্রিক্যাল লিথিয়াম ব্যাটারি তৈরি এবং পায়রা বন্দর শিল্পাঞ্চলে একটি ২০০ মেগাওয়াট ক্যাপটিভ সোলার পাওয়ার প্লান্ট স্থাপনের জন্য ১৯০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে। ঝংক্সিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ পায়রা বন্দর শিল্পাঞ্চলে ই-বর্জ্য পুনর্ব্যবহার এবং নিষ্কাশন শিল্প প্রকল্প স্থাপনের জন্য একক বৃহত্তম পরিবেশগত বিনিয়োগ হিসেবে ১.৬৫ বিলিয়ন ডলারের প্রস্তাব করেছে।

বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে একটি রোলিং স্টক অ্যাসেম্বলি প্লান্টে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে সিআরআরসি জিয়ান। সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ লিমিটেড ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

চীন কেপাই এডুকেশন গ্রুপ ৩০ হাজার শিক্ষার্থীর ধারণক্ষমতা সম্পন্ন একটি আধুনিক জীবনমুখী বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা শিল্প পার্ক প্রতিষ্ঠার জন্য ২৭০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে। চীন শানডং ঝংক্সিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশে বৃহৎ পরিসরে চীনা ভেষজ চাষ শিল্প গড়ে তুলতে ১৯০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ জুন মালয়েশিয়া যান। পরদিন মালয়েশিয়ার আনুষ্ঠানিকতা সেরে তিনি চীন সফরে যান। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সফরে চীনের সঙ্গে ১৭টি সমঝোতা এবং মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা ও দুটি দলিল বিনিময় করে বাংলাদেশ।

রূপালী বাংলাদেশ

Link copied!