বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারের হার বাড়ার পাশাপাশি বেড়েছে ফোন বারবার চেক করার প্রবণতাও। বিভিন্ন জরিপ অনুযায়ী, একজন ব্যবহারকারী দিনে কয়েক ডজন থেকে শতাধিকবার পর্যন্ত ফোন দেখেন।
যুক্তরাজ্যের প্রযুক্তি প্রতিষ্ঠান ঞবপয২১-এর এক জরিপে বলা হয়েছে, গড়পড়তা ব্যবহারকারীরা দিনে প্রায় ৮০ বার ফোন চেক করেন। আবার মার্কিন গবেষণা প্রতিষ্ঠান রিভিউড-এর বিশ্লেষণে দেখা যায়, কিছু মানুষের ক্ষেত্রে এই সংখ্যা ১০০ থেকে ১৫০ বার পর্যন্ত পৌঁছায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন