বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল সার্চবার নিজেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইর মাধ্যমে সরাসরি নিখুঁত উত্তর দেবে। গুগল সার্চের এই নতুন পরিবর্তনের মূল ফিচারগুলো নিচে তুলে ধরা হলোÑ
সরাসরি উত্তর ও কথোপকথনের অভিজ্ঞতা : এখন থেকে ব্যবহারকারীরা সার্চবারে যেকোনো বড় বা জটিল প্রশ্ন লিখতে পারবেন।
২৪/৭ সক্রিয় এআই সহকারী : নতুন সার্চ ব্যবস্থায় একটি স্বয়ংক্রিয় এআই সহকারী থাকবে, যা ব্যবহারকারীর হয়ে ইন্টারনেটে নির্দিষ্ট বিষয়ের ওপর সার্বক্ষণিক নজর রাখবে। যেমনÑ বাজারের পরিস্থিতি,
কোনো পণ্যের দামের ওঠানামা বা নির্দিষ্ট কোনো তথ্যের পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করবে এবং নতুন কোনো আপডেট এলেই ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠিয়ে জানিয়ে দেবে।
ব্যক্তিগত কাস্টম টুল তৈরি : ব্যবহারকারীরা নিজেদের দৈনিক প্রয়োজন অনুযায়ী ছোট ছোট এআই টুল বা মিনি-অ্যাপ তৈরি করে নিতে পারবেন। এর মাধ্যমে ডায়েট বা খাবারের পরিকল্পনা, ব্যায়ামের রুটিন কিংবা দৈনন্দিন কাজের সময়সূচি সহজেই ব্যবস্থাপনা করা যাবে।
অনলাইন কনটেন্ট ইকোসিস্টেমে বড় প্রভাব : এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা সরাসরি গুগলের সার্চ পেজেই তাদের কাক্সিক্ষত তথ্য পেয়ে যাবেন।
বাংলাদেশের গণমাধ্যমের করণীয় :
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের পর সাধারণ ও কপি-পেস্ট কনটেন্টের গুরুত্ব ফুরিয়ে আসবে। ভবিষ্যতে মৌলিক সংবাদ, নির্ভরযোগ্য বিশ্লেষণ এবং ভিডিওভিত্তিক কনটেন্টের চাহিদা আরও বাড়বে। তাই বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যম ও কনটেন্ট ক্রিয়েটরদের টিকে থাকতে হলে নিজস্ব পাঠকশ্রেণি তৈরি এবং তথ্যের গুণগত মান বাড়ানোর দিকে এখনই সর্বোচ্চ জোর দিতে হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন