× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:৫১ এএম

হাইপারটেক্সটিং

স্ক্রল করেই দেখা যাবে উন্মুক্ত ওয়েব

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:৫১ এএম

স্ক্রল করেই দেখা যাবে উন্মুক্ত ওয়েব

সামাজিক যোগাযোগমাধ্যমের মতো স্ক্রল করে এবার পুরো উন্মুক্ত ওয়েব ব্রাউজ করার সুযোগ নিয়ে এসেছে নতুন আইওএস অ্যাপ হাইপারটেক্সটিং। অ্যাপটি ব্যবহারকারীদের নিজস্ব ওয়েবসাইটে লেখা প্রকাশ করাও খুদে বার্তা পাঠানোর মতো সহজ করে তুলতে চায়। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাপটির নির্মাতা ক্যালেব হেইলি, যিনি প্রযুক্তি খাতে দুই দশকের অভিজ্ঞ। তার মতে, একসময় ইন্টারনেটের মূল শক্তি ছিল ব্যক্তিগত ওয়েবসাইট ও নিজস্ব ডোমেইনে লেখা প্রকাশ। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে মানুষ ধীরে ধীরে সেই সংস্কৃতি থেকে সরে এসে কেন্দ্রীভূত প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। হাইপারটেক্সটিং সেই পুরোনো ধারণাকেই আধুনিক রূপ দিয়েছে। ব্যবহারকারীরা এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি, ব্লগ, সংবাদমাধ্যম, সংবাদপত্রের চিঠি (নিউজলেটার) ও বিভিন্ন ওয়েবসাইট অনুসরণ করতে পারবেন। এরপর সেসব লেখা ও অন্যান্য বিষয়বস্তু একটি পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যমের সংবাদধারার মতো স্ক্রল করে দেখা যাবে। একই সঙ্গে প্রোফাইল, অনুসরণ, পছন্দ ও মন্তব্য করার সুবিধাও থাকছে। তবে এটি কোনো অ্যালগরিদমের ভিত্তিতে নয়; বরং উন্মুক্ত ওয়েবে প্রকাশিত সর্বশেষ বিষয়বস্তুকে গুরুত্ব দেয়। হেইলি জানান, টুইটার (বর্তমানে এক্স) একসময় নতুন তথ্য খুঁজে পাওয়া ও অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার একটি কার্যকর মাধ্যম ছিল। কিন্তু পরে অ্যালগরিদমনির্ভর সময়রেখা চালু হওয়া, বাইরের ওয়েবসাইটের সংযোগের গুরুত্ব কমে যাওয়া এবং অতিরিক্ত উদ্দেশ্যহীন স্ক্রলিংয়ের কারণে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কমিয়ে দেন। এরপর আরএসএস পাঠক (রিডার) ব্যবহার করতে গিয়েই তার মাথায় হাইপারটেক্সটিং তৈরির ধারণা আসে। অ্যাপটি মূলত আরএসএস প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হলেও ব্যবহারকারীদের সামনে বিষয়টি আলাদাভাবে তুলে ধরা হয় না। এটি ওয়ার্ডপ্রেস, ঘোস্ট, হুগোসহ বিভিন্ন উন্মুক্ত উৎসভিত্তিক ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করা যায়। ফলে ব্যবহারকারীরা নিজেদের ওয়েবসাইট থেকেই লেখা প্রকাশ করতে পারবেন এবং সেই লেখা একই বিষয় অনুসরণকারী অন্যদের সংবাদধারায় দেখা যাবে। হাইপারটেক্সটিংয়ে বিজ্ঞাপন ছাড়া নিবন্ধ পড়া, পডকাস্ট শোনা, আলোচিত বিষয়বস্তু খুঁজে পাওয়ার জন্য ‘এক্সপ্লোর’ বিভাগ এবং সাফারি ব্রাউজারের একটি অতিরিক্ত সুবিধার মাধ্যমে ওয়েব ব্রাউজ করার সময় নতুন ওয়েবসাইট অনুসরণ করার ব্যবস্থাও রয়েছে। হেইলির ভাষায়, নতুন কোনো বিকেন্দ্রীভূত সামাজিক নেটওয়ার্ক তৈরির পরিবর্তে বিশ্বের সবচেয়ে বড় বিকেন্দ্রীভূত সামাজিক নেটওয়ার্কÑ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকেই আরও কার্যকরভাবে ব্যবহার করাই হাইপারটেক্সটিংয়ের মূল লক্ষ্য।

বর্তমানে অ্যাপটি আইওএস ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে ডাউনলোড করা যাচ্ছে। ভবিষ্যতে অতিরিক্ত সুবিধার জন্য অর্থের বিনিময়ে বিশেষ গ্রাহকসেবা চালু করা হতে পারে। পাশাপাশি সেবাটি পরিচালনার ব্যয় মেটাতে প্রতিদিন একটি করে পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত পোস্ট প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!