× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:৫২ এএম

সার্চ ইঞ্জিনে নতুন ধারার পরিষেবা

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:৫২ এএম

সার্চ ইঞ্জিনে নতুন ধারার পরিষেবা

দিনবদলের সঙ্গে বদলে যাচ্ছে প্রযুক্তির চেনা ধারণাও। এর প্রভাব পড়তে শুরু করেছে সার্চ ইঞ্জিনে। এতদিন গুগলে কোনো প্রশ্ন বা বিষয় লিখে অনুসন্ধান করলে বিভিন্ন ওয়েবসাইটের ফলাফল দেখানো হতো।

এরপর ব্যবহারকারীকে সেসব ওয়েবসাইটে গিয়ে নিজের প্রয়োজনীয় তথ্য খুঁজে নিতে হতো। তবে চলতি বছরের গুগল আই/ও সম্মেলনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী দিনের গুগল সার্চ হবে আরও স্মার্ট, দ্রুত ও কার্যকর।

ফ্ল্যাশ এআই

নতুন জেমিনি ৩.৫ সংস্করণে যুক্ত হয়েছে ফ্ল্যাশ এআইধ। এর সহায়তায় গুগল সার্চ শুধু তথ্য দেখিয়েই থেমে থাকবে না; প্রয়োজনে ব্যবহারকারীর সঙ্গে কথাও বলতে পারবে, প্রশ্নের প্রেক্ষাপট বুঝে উত্তর দেবে এবং বিভিন্ন কাজ সম্পন্ন করতেও সহায়তা করবে। নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কারণে অনুসন্ধানের ফলাফল আগের তুলনায় আরও দ্রুত পাওয়া যাবে।

সার্চ এজেন্ট

নতুন ব্যবস্থায় শুধু লেখা নয়, ছবি, ভিডিও, পিডিএফ ফাইল কিংবা ক্রোম ব্রাউজারে খোলা ট্যাব থেকেও অনুসন্ধান করা যাবে। এর অন্যতম আকর্ষণ এআই সার্চ এজেন্ট। উদাহরণ হিসেবে, কেউ যদি গাড়ি ভাড়ার উপযুক্ত অফার খুঁজে থাকেন, তাহলে বারবার বিভিন্ন ওয়েবসাইটে খোঁজ করার প্রয়োজন হবে না। সার্চ এজেন্ট নিজেই তথ্য পর্যবেক্ষণ করবে এবং নতুন বা ভালো কোনো অফার এলে ব্যবহারকারীকে জানিয়ে দেবে। এ ছাড়া ঘর সাজানোর পণ্য, ইলেকট্রনিক যন্ত্রপাতি বা বিভিন্ন সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতেও এটি সহায়তা করবে। অনেক ক্ষেত্রে ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজও সম্পন্ন করতে পারবে গুগল সার্চ। জটিল তথ্য সহজভাবে বোঝাতে চার্ট, গ্রাফ বা চিত্র তৈরি করে দেবে এবং ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী তথ্য বিশ্লেষণের জন্য ড্যাশবোর্ডও তৈরি করতে পারবে।

কাস্টমাইজড পরিষেবা

গুগল সার্চে যুক্ত হচ্ছে আরও ব্যক্তিকেন্দ্রিক বা কাস্টমাইজড সুবিধা। ব্যবহারকারীর অনুমতি থাকলে এটি জিমেইল, গুগল ক্যালেন্ডার ও গুগল ফটোজের সঙ্গে সংযুক্ত হয়ে পুরোনো ই-মেইল, গুরুত্বপূর্ণ তারিখ কিংবা নির্দিষ্ট ছবি কয়েক সেকেন্ডের মধ্যেই খুঁজে দিতে পারবে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, গুগল সার্চ এখন আর শুধু একটি সার্চ ইঞ্জিন নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে এটি এমন এক সহকারী হিসেবে গড়ে উঠছে, যা শুধু তথ্য অনুসন্ধানেই নয়, বরং দৈনন্দিন নানা কাজ সহজ ও দ্রুত সম্পন্ন করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!