× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:৫৮ এএম

বারবার পাসওয়ার্ড ভুলে যাওয়াই নতুন সুবিধা আনল গুগল

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:৫৮ এএম

বারবার পাসওয়ার্ড ভুলে যাওয়াই নতুন সুবিধা  আনল গুগল

জি-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে অ্যাকাউন্টে আবার প্রবেশ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষ করে পুনরুদ্ধারের জন্য নিবন্ধিত ফোন নম্বর, বিকল্প ই-মেইল বা দুই ধাপের নিরাপত্তা যাচাই ব্যবস্থায় প্রবেশাধিকার না থাকলে ব্যবহারকারীদের ভোগান্তি আরও বাড়ে। এ সমস্যা সমাধানে ‘সেলফি ভিডিও’ নামে নতুন একটি অ্যাকাউন্ট পুনরুদ্ধার সুবিধা চালু করেছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের সংক্ষিপ্ত ভিডিও ধারণ করে পরিচয় নিশ্চিত করে ভুলে যাওয়া জি-মেইল অ্যাকাউন্টে আবার প্রবেশ করতে পারবেন।

গুগলের ভাষ্য অনুযায়ী, প্রচলিত সাইন-ইন পদ্ধতিতে অ্যাকাউন্টে প্রবেশ সম্ভব না হলে বিকল্প হিসেবে এই সুবিধা ব্যবহার করা যাবে। তবে এটি একটি ঐচ্ছিক নিরাপত্তা ব্যবস্থা হওয়ায় আগে থেকেই গুগল অ্যাকাউন্টে এটি চালু করে রাখতে হবে।

যেভাবে চালু করবেন

সুবিধাটি চালুর জন্য প্রথমে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করে একটি রেফারেন্স সেলফি ভিডিও ধারণ করতে হবে। এ সময় স্মার্টফোন বা কম্পিউটারের ক্যামেরার সামনে তাকিয়ে মাথা ঘোরানো বা হালকা নড়াচড়ার মতো কয়েকটি সহজ নির্দেশনা অনুসরণ করতে হবে। ধারণ করা ভিডিওটি পরিচয় যাচাইয়ের জন্য নিরাপদভাবে সংরক্ষণ করবে গুগল।

পাসওয়ার্ড ভুলে গেলে কী হবে

পরবর্তী সময়ে পাসওয়ার্ড ভুলে গেলে বা অন্য কোনো কারণে অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব না হলে ব্যবহারকারীকে আবার একটি নতুন সেলফি ভিডিও ধারণ করতে বলা হবে। এরপর নতুন ভিডিওটির সঙ্গে আগে সংরক্ষিত ভিডিও মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। মিল পাওয়া গেলে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

ডিপফেক ঠেকাতে বাড়তি নিরাপত্তা

নতুন এই ব্যবস্থায় ডিপফেক প্রযুক্তির অপব্যবহার রোধে একাধিক নিরাপত্তা স্তর যুক্ত করেছে গুগল। শুধু ভিডিওর মিলই নয়, ক্যামেরার সামনে সত্যিকারের কোনো ব্যক্তি উপস্থিত আছেন কি না, তাও যাচাই করবে প্রযুক্তিটি। পাশাপাশি সাইন-ইনের সময় ব্যবহৃত স্মার্টফোন বা কম্পিউটার, ব্রাউজারের তথ্য, আইপি ঠিকানা, অবস্থান এবং লগইনের চেষ্টা অস্বাভাবিক কি নাÑ এসব তথ্যও বিশ্লেষণ করা হবে।

বায়োমেট্রিক তথ্যের নিরাপত্তা

চেহারার ভিডিও বায়োমেট্রিক তথ্যের অন্তর্ভুক্ত হওয়ায়-এর নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীর সম্মতি নিয়েই রেফারেন্স ভিডিও ধারণ ও সংরক্ষণ করা হবে। ভিডিওটি এনক্রিপশনের মাধ্যমে নিরাপদে রাখা হবে এবং ব্যবহারকারী চাইলে যেকোনো সময় গুগল অ্যাকাউন্টের সেটিংস থেকে সেটি মুছে ফেলতে পারবেন।

ধাপে ধাপে সবার জন্য

গুগল জানিয়েছে, সেলফি ভিডিওটি শুধু সাইন-ইন ও অ্যাকাউন্ট পুনরুদ্ধারের কাজে ব্যবহার করা হবে। পাশাপাশি নিরাপত্তার জন্য বিকল্প পুনরুদ্ধার পদ্ধতিÑ যেমন পুনরুদ্ধার ফোন নম্বর ও বিকল্প ই-মেইলÑ সক্রিয় রাখার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এই সুবিধা ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশের গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। গুগলের আশা, এর ফলে পাসওয়ার্ড ভুলে যাওয়া ব্যবহারকারীরা আরও সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে নিজেদের জিমেইল অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!