× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৩:১৭ এএম

তিন যানবাহনের সংঘর্ষের পর বাসে আগুন, নিহত ৪

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৩:১৭ এএম

তিন যানবাহনের সংঘর্ষের  পর বাসে আগুন, নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাস উল্টে আগুন ধরে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহত ব্যক্তিদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার।

গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুটি শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর আমরা দেখতে পাই একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ পড়ে আছে। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করেছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেশাদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনজনকে বাসের ভেতর থেকে এবং একজনকে বাসের বাইরে থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহত ব্যক্তিদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর বেলা দুইটা থেকে যানবাহন চলাচল শুরু হয়।

দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, নিহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশগুলো হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। স্বজনেরা থানায় আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!