× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৬:২৪ এএম

ঝালকাঠিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৬:২৪ এএম

ঝালকাঠিতে জাতীয় আইনগত  সহায়তা দিবস পালন

‘সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভার পাশাপাশি জেলা কারাগারে বন্দিদের নিয়ে আইনি সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির মাননীয় চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান। আরও উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শরীফ মো. সানাউল হক, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক( জেলা ও দায়রা জজ) মুহাম্মদ মাহবুবুল আলম, শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোস্তাফিজুর রহমান, ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবীর হোসেন, জেলা পরিষদ প্রশাসক ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা, যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) অনুতোষ চন্দ্র বালা, যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) রেজওয়ানা আফরীন এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সোহেল আকন।  সঞ্চালনা করেন ঝালকাঠি জেলা লিগ্যাল এইড অফিসার ও সদস্য সচিব জেলা লিগ্যাল এইড কমিটির  জনাব মো. বায়েজিদ রায়হান।

বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতা বা সামাজিক প্রতিবন্ধকতার কারণে যেন কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সরকার বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম চালু করেছে। এই সেবার মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ সহজেই আইনজীবী, পরামর্শ ও আদালত-সংক্রান্ত সহায়তা পাচ্ছেন। জাতীয় আইনগত সহায়তা সংস্থার টোল-ফ্রি হেল্পলাইন ১৬৬৯৯ নম্বরে কল করে দেশের যে কোনো প্রান্ত থেকে অসচ্ছল বিচারপ্রার্থীরা বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা নিতে পারেন।

তারা আরও বলেন, অনেকেই এখনো লিগ্যাল এইড সম্পর্কে জানেন না বা কোথায় যোগাযোগ করবেন তা বুঝতে পারেন না। তাই তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা, রক্তদান কর্মসূচি, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার প্রদান এবং সেমিনার আয়োজন করা হয়। এ সময় সেরা প্যানেল আইনজীবী হিসেবে এডভোকেট সাকিনা আলম ও এডভোকেট সাইফুদ্দিন হাওলাদারকে পুরস্কৃত করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!