পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সৌদি আরবে গেছেন। গতকাল শুক্রবার সস্ত্রীক তিনি সৌদি আরব গমন করেন। সৌদি সরকারের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে রাজকীয় অতিথি হিসেবে তিনি সৌদি আরব সফর করছেন। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। পবিত্র হজ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে ফিরবেন।

