× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০১:১৫ এএম

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০১:১৫ এএম

এনসিপির যুগ্ম সদস্য  সচিব তারেক গ্রেপ্তার

গ্রেপ্তার করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে। ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ স্টেডিয়াম-সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, তারেক রেজার নামে মামলা রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, তারেক রেজা এদিন সন্ধ্যায় ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। পরে সন্ধ্যায় তিনি মিলনায়তনের সামনে পৌঁছালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে সময় ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি আসাদউজ্জামান জানান, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গত শনিবার তারেক রেজাসহ কয়েকজনের নামে মামলা হয়েছে ঝিনাইদহ সদর থানায়। ওই মামলার আসামি তারেক রেজা। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে ২২ মে ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সেদিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। ওই মামলার জেরে পরদিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির মামলা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!