× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:৩৫ এএম

চলন্ত বাইকে ইটের আঘাতে গুরুতর আহত সেই রাফির মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:৩৫ এএম

চলন্ত বাইকে ইটের  আঘাতে গুরুতর আহত  সেই রাফির মৃত্যু

রাজধানীর কাফরুলে মোটরসাইকেল চালানোর সময় মাথায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া যুবক রাফি মারা গেছেন। গতকাল সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১০ জুন রাত আনুমানিক ১টা ২০ মিনিটে কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রাফি। পূর্বশত্রুতার জেরে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তার ওপর হামলা চালায়। মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার সময় প্রধান অভিযুক্ত পারভেজ তার মাথার ডান পাশে ইট নিক্ষেপ করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান। পরে হামলাকারীরা তাকে একটি অটোরিকশায় তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। পুরো ঘটনাটি কাছের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। গুরুতর আহত অবস্থায় রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন চৌধুরী বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। শুরুতে এটি ছিনতাইয়ের ঘটনা বলে ধারণা করা হলেও পুলিশের তদন্তে জানা যায়, ছিনতাই নয়, এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে এ হামলা চালানো হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলোÑ পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২)। মামলার অপর আসামি আমিনকে র‌্যাব গ্রেপ্তার করেছে। আরেক আসামি ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!